মাদকের বিরুদ্ধে তালিকা অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

spot_img

 

- Advertisement -

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘গোয়েন্দা সংস্থার তৈরি তালিকা অনুযায়ী সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাসীদের মতো মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণার পর থেকে দেশজুড়ে অভিযান চলছে। সেক্ষেত্রে মাদক ব্যবসায়ীদের গোপন লিস্ট তৈরি করা হয়েছে। সে অনুযায়ী অভিযান চলছে এবং সবাইকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দুষ্কর্ম করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

প্রথম রমজান থেকে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এ পর্যন্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার দেবদাশ ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমূল আলম প্রমুখ।

সর্বশেষ