spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রাম–কক্সবাজার লাইনে আপাতত ট্রেন বন্ধ, রেল মন্ত্রণালয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

- Advertisement -

আজ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী শমসেরপাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। মঙ্গলবার থেকেই ওই অংশে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে আর যাত্রা করেনি। ট্রেনটি বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ফিরে যাবে।

রেলওয়ে জানিয়েছে, পানি নেমে যাওয়ার পর রেললাইন পরিদর্শন করে নিরাপদ মনে হলে পুনরায় চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু করা হবে।

এ ছাড়া আকস্মিকভাবে যাত্রা বন্ধ হয়ে যাওয়ায় পথে আটকে পড়া যাত্রীদের ট্রেনে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁরা ভ্রমণ বাতিল করতে চান, তাঁরা সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। স্থগিত হওয়া অন্যান্য যাত্রার টিকিটের মূল্যও একইভাবে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে।

এদিকে রেললাইন নিমজ্জিত হওয়ার পর আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি রেল চলাচলের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ