সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মসূচির আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন ও মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থা (এমএফএসএস) উদ্যেগে এবং বনায়ন ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহযোগিতায় সীতাকুণ্ড উপজেলার ১৭০টি সামাজিক,সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সমবায় সমিতি, স্বেচ্ছা ও যুব উন্নয়ন প্রতিষ্ঠানকে ৩০ হাজার চারা বিতরণ করা হয়। ইতিপূর্বে ২০ হাজার বিতরণসহ সর্বমোট ৫০ হাজার চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত উক্ত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থা (এমএফএসএস) নির্বাহী পরিচালক শামিমা নাসরিন। সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।
বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লায়ন এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু, মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার (এমএফএসএস) সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী ও সাধারণ সম্পাদক তাইছির উদ্দীন, সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন সহ-সভাপতি খোরশেদ আলম, মোঃ মনজুর মোরশেদ চৌধুরী, এ কে এম মসিউদদৌলা, এমওএইচ কাইউম, জেসমিন আকতার, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মোঃ সোহেল, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা, মোঃ শাহনেওয়াজ, অধ্যাপক নুরুল গনি চৌধুরী, আবু জাফর মোহাম্মদ ছাদেক, মোঃ ওমর ফারুক, মোঃ আবু তাহের, নুর খান, বখতেয়ার উদ্দিন, লায়ন মোহাম্মদ আলীম উদ্দীন, ওয়াসিম উদ্দীনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তিনশতাধিক সমাজকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. ফখরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। গাছ বায়ুুম-ল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও অক্সিজেন ছেড়ে দিয়ে তাপমাত্রা কমায়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত কার্যকরী। পরিবেশের ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন। তিনি আরো বলেন আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সারাদেশে ব্যাপকভাবে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করতে হবে।




