spot_imgspot_img
spot_imgspot_img

সীতাকুণ্ডে বন্যা পরিস্থিতি-পরবর্তী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
spot_img

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :বন্যা পরিস্থিতি-পরবর্তী সময়ে সাধারণ মানুষের সুস্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সীতাকুণ্ডে দিনব্যাপী বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার ৮ আগস্ট ২০২৬ মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থা(MFSS)-এর উদ্যোগে এবং ‘সুখী’-র সহযোগিতায় সীতাকুণ্ডের বহরপুরে এই মানবিক কর্মসূচি বাস্তবায়িত হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাব অফ চিটাগং সীতাকুণ্ড।

সবাই যেন স্বাচ্ছন্দ্যে চিকিৎসা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী সার্বিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে বিকাল ৫:০০ টা পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার দূরদূরান্ত থেকে আসা ১৪০ জনের ও অধিক বানভাসি ও সাধারণ মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউসার আহমেদ সরোয়ারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক শামীমা নাসরীন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মহিন উদ্দিন, ডা. হোসাইন মো: আল আমিন ও তার টীম।

বন্যা-পরবর্তী এই সময়ে দুর্গত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এমন উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ