spot_imgspot_img

পুলিশের অভিযানে আটক জামায়াত নেতা আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার পরই আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ