হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী, ছাপাখানায় খতিয়ে দেখলেন বইয়ের মান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান দেখতে পূর্বঘোষণা ছাড়াই কুমিল্লার দাউদকান্দির একটি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। পরিদর্শনে তিনি বই ছাপার কাজের অগ্রগতি ও মান সরেজমিনে যাচাই করেন।

- Advertisement -

মন্ত্রী দাউদকান্দিতে অবস্থিত ‘ফরাজী প্রেস এন্ড পাবলিকেশন্স’ পরিদর্শন করেন। এ সময় তিনি ছাপাখানায় পাঠ্যবই উৎপাদনের বিভিন্ন ধাপ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে বইয়ের ছাপার মান, কাগজসহ সার্বিক গুণগত বিষয় এবং নতুন শিক্ষাবর্ষের বই প্রস্তুতের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, নির্ধারিত মান বজায় রেখেই পাঠ্যবই ছাপার কাজ সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের হাতে যাতে নির্ধারিত সময়ে মানসম্মত বই পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

বইয়ের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নিম্নমানের বই সরবরাহের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী ছাপাখানা কর্তৃপক্ষকে নির্ধারিত মান অনুসরণ করে বই ছাপার কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি সময়ের মধ্যে কাজ শেষ করার ওপরও গুরুত্ব দেন।

পরিদর্শনের সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ