আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে কোনো শক্তির অধীনস্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

- Advertisement -

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঐক্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনাকে ধারণ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, তিন দশক আগে খালেদা জিয়া বলেছিলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

প্রধানমন্ত্রী বলেন, সেই চেতনাকে ধারণ করেই আজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় দল-মত নির্বিশেষে সব শক্তিকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ