জয়পুরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেলকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

- Advertisement -

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আবু হাসনাত হিমেল ওই গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার মামলার আসামি হিসেবে হিমেলকে গ্রেপ্তারে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনি বাড়িতে অবস্থান করছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবু হাসনাত হিমেলকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ