রাজধানীতে সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান, ব্লকরেইড ও চিরুনি তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

